Monday, March 10, 2014

C# নিয়ে খেলাধুলা করুন (Lesson 2)

আজ শিখবো কিভাবে Button আর MessageBox নিয়ে খেলাধুলা করতে হয়।
  • Toolbox থেকে একটি Button select করুন এবং drop করুন Form এর উপর। এরকম দেখাবে।
 
  • button1 এর উপর cursor নিয়ে right click করে properties এ যান।
  •  দেখুন অনেক অপশন আছে। এখান থেকে (Name) পরিবর্তন করুন। default ভাবে button1 name দেয়া থাকে। এই name আসলে button এর method name । new name দিন btnMessage, এবং নিচে দেখুন Text নামের আরেকটি অপশন আসে। এটিকে পরিবর্তন করে নাম দিন Hello. এই Text হল button এর নাম।
  •  এবার এর button এর উপর double click করুন। code লেখার জায়গা আসবে। আমি পর্ব ১ এ code script সম্পর্কে আলোচনা করেছি। কষ্ট করে দেখে নিবেন।
  • লক্ষ্য করুন, properties এ গিয়ে (Name) এর নাম পরিবর্তন করে দিয়েছিলেন btnMessage যা একটি Method Name এবং এর মাঝে এখন আপনি কাজ করবেন।
  • নিচের কোড টি লিখুন।
MessageBox.Show("Hello Dummies");
  • F5 press করে compile করুন।

  • আপনি MessageBox এর বিভিন্ন design করতে পারেন। যেমন এর একটি Title দিতে পারেন। Icon  দিতে পারেন। Confirmation button দিতে পারেন। সেটা কিভাবে দেখুন।
  •   এবার চলুন একটা আইকন এবং অপশন আনা যাক।
টিকে পরিবর্তন করুন এভাবেঃ

MessageBox.Show("Hello Dummies","Hello",MessageBoxButtons.OKCancel,MessageBoxIcon.Information);



  •  লক্ষ্য করুন, যখন আপনি MessageBoxButtons লিখে ডট দিবেন তখন অনেকগুলো অপশন আসবে।এখান থেকে আপনি select করবেন আপনি messagebox এ কোন অপশন রাখতে চান। একই ভাবে MessageBoxIcon লিখে  ডট দিন এবং অপশন select করুন। Compile করুন
 
;